মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের তোতা মল্লিকের বাড়িতে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ১০-১২ জনের একটি দল বাড়ির লোকজনকে মারধর করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যায়। পরিবারের সদস্যরা বলেন, রাত দুইটার দিকে ডাকাতেরা বাড়ির জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে রাতেই আত্রাই থানার ওসি বদরুদ্দোজা ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’