মালিবাগ থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগের পশ্চিম হাজীপাড়ার একটি বাসা থেকে আজ শনিবার সকালে মিতু (১২) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে রমনা মডেল থানা-পুলিশ।

লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে আছে।

মিতুর বাবার নাম আবু সাঈদ, গ্রামের বাড়ি ভোলা সদরে।

রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, মিতু পশ্চিম হাজীপাড়ায় অবসরপ্রাপ্ত এক বিচারকের বাড়িতে কাজ করত। সকাল সাড়ে আটটার দিকে ওই বাড়ি থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে ফ্যানের সঙ্গে মিতুর ঝোলানো লাশ উদ্ধার করে। ওই বাড়িতে এক বছর আগে কাজ করতে আসে মিতু।

পুলিশ আরও জানায়, যে বাড়িতে মিতু কাজ করত তারা জানিয়েছে, মিতু পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। এই হতাশা থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে। গতকাল রাতে খাওয়া শেষে রাত ১০টায় সে ঘুমাতে যায়। পরে সকালে তার লাশ পাওয়া যায়।