মালিবাগে জোড়া লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ মোড়ের মৌচাক শপিং কমপ্লেক্সের একটি কক্ষ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর একটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নিহত ব্যক্তিরা হলেন নাসিরুল ইসলাম (১৯) ও সোহাগ হোসেন (১৫)। মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সের পাঁচতলার একটি ঠিকাদারি ও ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানের কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নাসিরুল ওই প্রতিষ্ঠানের টেকনিশিয়ান ও সোহাগ পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।