মালিবাগে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গতকাল বুধবার রাতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
রমনা থানার পুলিশ বলেছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে পশ্চিম মালিবাগে বিএনপির নেতা তোতা মিয়ার ছেলের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের এক নেতার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ছাত্রলীগের নেতারা তোতা মিয়ার বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষকালে তারা লাঠিসোঁটা ব্যবহার করে। এ সময় তোতা মিয়ার বাড়ি ভাঙচুর করা হয়। রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।