মালিবাগে বাসে আগুন, গুলশানে ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ চৌধুরিপাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। 
প্রচেষ্টা পরিবহনের বাসটি ঢাকা-মাওয়া সড়কে চলাচল করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলশানে ককটেল বিস্ফোরণ: গুলশানের শাহজাদপুরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পাশের গলিতে সকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ কবীর জানান, কয়েকজন আচমকা এসে ককটেল ফাটায়। পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে গেছে।