মালয়েশিয়া থেকে আসা বিমানে ২৪ কেজি সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মালয়েশিয়ার একটি উড়োজাহাজ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে ২৪ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
অধিদপ্তরের উপপরিচালক এস এম শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের যাত্রীদের একটি আসনের নিচ থেকে কালো রঙের স্কচটেপে মোড়ানো ২০০টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ২৪ কেজি। কিন্তু এর কোনো মালিক পাওয়া যায়নি। যাত্রীর তালিকা দেখে সোনার মালিককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।