মালয়েশিয়াগামী ২০ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিমদাঁদ মিয়ার ঘাটের নদীর মোহনা এলাকা থেকে মালয়েশিয়াগামী ২০ যাত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা দুইটার দিকে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
আটক মোকতার মণ্ডল বলেন, ‘আমাদের চট্টগ্রামের কোনো এক জায়গা থেকে রোববার সন্ধ্যায় ট্রলারে তোলা হয়। এরপর গতকাল সোমবার ভোরে মালয়েশিয়া পৌঁছেছি বলে পেকুয়ার উজানটিয়া এলাকার একটি প্যারাবনে নামিয়ে দেওয়া হয়। সকালে স্থানীয় লোকজন এসে আমাদের আটকিয়ে পুলিশকে খবর দেন।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মালয়েশিয়াগামী ২০ জন যাত্রীকে আটক করা হয়। তাঁরা কোন দালালের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিলেন বলতে পারছেন না। তাই তাঁদের নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে অভিভাবকেরা এসে তাঁদের নিয়ে যাবেন।