মালয়েশিয়াগামী ৯ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলের মেরিন ড্রাইভ সড়কের ডেইলপাড়ায় গতকাল রোববার সকাল সাতটায় অভিযান চালিয়ে পুলিশ সমুদ্রপথে মালয়েশিয়াগামী নয়জন যাত্রীকে আটক করেছে।
স্থানীয় ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নয় যাত্রীর মধ্যে দুজনের বাড়ি শরীয়তপুরে। অন্যরা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে দালাল চক্র গরিব লোকজনকে ট্রলারে তুলে দিচ্ছে। ট্রলারডুবির ঘটনায় অনেকে হতাহত হচ্ছেন।