প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার অভিযোগে ৭৬৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দেশটির উপকূলীয় শহর পোর্ট ডিকসনের জিমা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, রোববার জিমা এলাকার নির্মাণাধীন স্থানে নেগরি সেমবিলান রাজ্যের অভিবাসন বিভাগ অভিযান চালিয়েছিল। ওই সময় মোট ৯৩৬ জন নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৭৬৭ জনই বাংলাদেশি। এ ছাড়া পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার ও নেপালের নাগরিকও রয়েছেন। অভিবাসন বিভাগের পরিচালক জানান এসবের মধ্যে রয়েছে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র জাল করা ও ভিসায় থাকা সময় পার হওয়ার পরও মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের অভিযোগ।