মালয়েশিয়ায় ছয় বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অ​ভিযান চালিয়ে অন্তত ৯৭১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ছয়জন বাংলাদেশিও আছে। শনিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক​ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অবৈধ অভিবাসীদের আটক করতে গত শুক্রবার অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)। ওই বিভাগের মহাপরিচালক সাকিব কুশমি জানান, ১২ ঘণ্টা অভিযান চালিয়ে বাংলাদেশি ছয়জন ছাড়াও ১৬১ জন নেপালি, ১০ জন ইন্দোনেশিয়ান, ৮ জন মিয়ানমারের, চারজন শ্রীলঙ্কান, একজন ভারতীয় ও ২২ জন চীনের নাগরিককে আটক করা হয়। অন্যদের জাতীয়তা তাৎ​ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।