মালয়েশিয়ায় দুই বাংলাদেশি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে অপহরণ ও হত্যার পর লাশ গুম করার ঘটনায় মিয়ানমারের ছয় নাগরিককে আটক করা হয়েছে। মালয়েশিয়ার রাজকীয় পুলিশ (আরএমপি) এ কথা জানিয়েছে। খবর দি স্টার অনলাইনের।
পুলিশ জানায়, ৪ হাজার মালয়েশীয় রিঙ্গিতের একটি দেনা নিয়ে ২০ ও ২২ বছর বয়সী ওই দুই বাংলাদেশি অপহরণের শিকার হন। পরে মালয়েশিয়ার জেনটিং হাইল্যান্ডস এলাকার একটি জঙ্গলের কাছ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুজনের মধ্যে একজন একটি নির্মাণাধীন ভবনের সুপারভাইজার ছিলেন। মুক্তির জন্য তাঁর পরিবার ওই অপহরণকারীদের ২৭ হাজার রিঙ্গিত দিয়েছে। কিন্তু অপহরণকারীরা ৫০ হাজার রিঙ্গিত দাবি করেছিল।