মালয়েশিয়ায় ধর্ষণের অভিযোগে মারধর বাংলাদেশিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রামপাই বিজনেস পার্কের একটি টয়লেটে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি এক যুবককে গত বৃহস্পতিবার রাতে মারধর করেছে স্থানীয় লোকজন। খবর দ্য স্টার অনলাইনের।
নগর অপরাধ তদন্ত বিভাগের প্রধান জয়নুদ্দিন আহমদ বলেন, সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশি ওই যুবকের কোনো পরিচয়পত্র নেই। তদন্তকাজের জন্য তাঁকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
ব্রুনেইয়ে ধর্ষণচেষ্টার দায়ে বাংলাদেশির কারাদণ্ড: মধ্যবয়সী এক নারীকে ধর্ষণচেষ্টা এবং আহত করার অপরাধে ব্রুনেইয়ে বাংলাদেশি এক ব্যক্তির আট বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে। পাশাপাশি তাঁকে ১২ ঘা চাবুক মারার নির্দেশ দিয়েছেন সেখানকার একটি আদালত। দ্য ব্রুনেই টাইমস পত্রিকা জানায়, সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম সাইদুল মালিক, বয়স ৩৩ বছর।
খবরে বলা হয়, ২০১৪ সালের ১৭ অক্টোবর বেরাকাস শহরের ন্যাশনাল স্টেডিয়ামের পাশের একটি সরু গলিতে ব্রুনাইয়ের স্থায়ী নাগরিক এক নারীকে ধর্ষণচেষ্টা চালানো হয়। এ অভিযোগে বাংলাদেশি নাগরিক সাইদুলের বিরুদ্ধে মামলা হয়। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।