মালয়েশিয়ায় বাংলাদেশি ছুরিকাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় সশস্ত্র ছিনতাইকারীদের হাতে আহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। দেশটির পেনাং প্রদেশের শিল্পসমৃদ্ধ মাক মানদিন শহরে গত শনিবার এই ঘটনা ঘটে। খবর দি স্টার অনলাইনের।
মালয়েশীয় পত্রিকাটির খবরে বলা হয়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কর্মস্থল থেকে একাকী বাসায় ফিরছিলেন ২৬ বছর বয়সী ওই বাংলাদেশি। এ সময় পাঁচ সদস্যের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তাঁর গতিরোধ করে। ছিনতাইকারীদের দাবিমতো তাঁর কাছে থাকা মূল্যবান সামগ্রী না দেওয়ায় তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর তাঁর কাছে থাকা ২০০ মালয়েশীয় রিঙ্গিত ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় তারা।
বর্তমানে ওই বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর মাথা ও ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে।