মালয়েশিয়ায় ১৮১ অবৈধ শ্রমিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় ১৮১ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। এঁদের অধিকাংশই বাংলাদেশি। সম্প্রতি মালয়েশিয়ার পাহাং প্রদেশের ক্যামেরন হাইল্যান্ড নামের পাহাড়ি অঞ্চল থেকে এসব শ্রমিককে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার ওই প্রদেশে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি এ তথ্য জানিয়েছেন। খবর দ্য মালয় মেইল অনলাইনের।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানে পাহাড়ি অঞ্চল থেকে আটক হওয়া ১৮১ জনের অধিকাংশই কাজের অনুমোদনপত্র দেখাতে পারেননি। তাঁদের কাছে শুধু জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কাগজপত্র আছে। তিনি আরও বলেন, আটককৃত শ্রমিকদের অধিকাংশই বাংলাদেশি। বাকিরা নেপাল ও মিয়ানমারের।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।