মাসে ২৫ লাখ টাকা ভাড়া আসে বস্তি থেকে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালীতে ফিজিওথেরাপি কলেজের পাঁচ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে বিশাল বস্তি। ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) পাশে হওয়ায় স্থানীয়ভাবে এটি আইপিএইচ বস্তি নামে পরিচিত। বস্তির দুই হাজারের মতো টিনের ঘরে অবৈধ বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ আছে। ছোট ঘরের ভাড়া দেড় হাজার টাকা আর বড় আয়তনের ঘর মাসে দুই হাজার টাকা। এই হিসাবে বস্তি থেকে মাসে অন্তত ২৫ লাখ টাকা ভাড়া ওঠে। বস্তিঘরগুলোর মালিক বেশ কয়েকজন। তাঁদের মধ্যে শ্রমিক লীগের স্থানীয় নেতা পরিচয় দেওয়া সাত ব্যক্তি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) ও আইপিএইচের বেশ কয়েকজন কর্মচারী আছেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, এই বস্তিতে মাঝেমধ্যে পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে। বস্তি না থাকলে এলাকা মাদকমুক্ত থাকবে বলে মনে করেন তিনি।