মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ : আ.লীগ নেতার আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের দোয়ারপাড়ে ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়া এবং একই ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান ওরফে তোতা (৩৮) আজ মঙ্গলবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেছেন।

আদালত পুলিশের উপপরিদর্শক ফাউজুল কবীর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। আদালতের হাকিম ফিরোজ মামুন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি মায়ের পেটের শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। গুলিবিদ্ধ হয়ে ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।