মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পুলিশের বাধায় পণ্ড হয়েছে জেলা (দক্ষিণ) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল। নারী নেতা-কর্মীরা পুলিশের লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের অশ্বিনীকুমার হলের
সামনে থেকে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এতে বাধা দেয়। জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন অভিযোগ করেন, নারী পুলিশের পরিবর্তে পুরুষ পুলিশ সদস্যরা বাধা দেন। নারী নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের অশোভন আচরণ ও লাঞ্ছনার শিকার হন।