মিটফোর্ড এলাকায় নকল ওষুধ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকার বিল্লাল শাহ মার্কেটের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমদের নেতৃত্বে র্যা ব-১-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ওষুধের পাইকারি দোকান ভাওয়াল ট্রেডিংয়ের মালিক শ্যামল চন্দ্র ভাওয়ালকে ১০ লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফিরোজ আহমদ প্রথম আলোকে বলেন, দোকানটির গুদামঘরে অভিযান চালিয়ে নামকরা ওষুধ কোম্পানির বহুল প্রচলিত ওষুধ পাওয়া গেছে। এসব অষুধের মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে। দোকানটির প্রায় শতভাগ ওষুধই নকল ছিল বলে র্যা ব জানিয়েছে।