মিঠামইনে ১০ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হত্যাসহ ১০টি মামলার আসামি মুর্শেদ মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সোমবার বিকেল চারটার দিকে মুর্শেদ মিয়া নদীপথে নিজ বাড়ি মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের শিহারা গ্রামে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানা-পুলিশ মুর্শেদকে শান্তিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুর্শেদ দীর্ঘদিন ধরে ফেরারি আসামি ছিলেন। তিনি হত্যাসহ অন্তত ১০ মামলার আসামি। দুর্গম হাওর এলাকায় মাদকের ব্যবসা করতেন মুর্শেদ। এ কারণে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। তাঁকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।