মিথ্যা ঘোষণায় আনা পণ্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা এলইডি লাইট ও টিভি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের সময় ৫ নম্বর গেট থেকে তিনটি কাভার্ড ভ্যানসহ এসব পণ্য জব্দ করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠান এলইডি লাইটের পার্টস আমদানির ঘোষণা দিয়ে উন্নতমানের বিভিন্ন ধরনের এলইডি লাইট এবং ৫০০ টিভি কার্ড নিয়ে এসেছে।