মিথ্যা তথ্যের ফাঁদে ফেলে কৃষকের টাকা লোপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় খেত থেকে বোরো ফসল ঘরে তোলার ভরা মৌসুম চলছে। আর এ সময়ে সেচযন্ত্রের মালিকেরা একজোট হয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির মিথ্যা তথ্যের ফাঁদে ফেলে কৃষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সাত-আটজন কৃষক অভিযোগ করেন, এ উপজেলায় সেচ দেওয়া হয় বাকিতে। ধান ঘরে ওঠার পর সেচের টাকা পরিশোধ করতে হয়। এবার ধান কাটার সঙ্গে সঙ্গে সেচযন্ত্রের মালিকেরা কৃষকদের তাড়া দিচ্ছেন টাকা পরিশোধের। আর গতবারের চেয়ে সেচ খরচ বাবদ ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দাবি করছেন। কৃষকেরা সেচের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে।
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, ‘সেচকাজের যন্ত্রে সরবরাহ করা বিদ্যুতের দাম বাড়েনি। যদি কেউ এ কথা বলে কৃষকের কাছে থেকে অতিরিক্ত টাকা নেন, তবে সেটা অন্যায়।’