মিথ্যা হলফনামায় প্লট: সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা হলফনামা দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে প্লট নেওয়ার অভিযোগে সাবেক সাংসদ শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার এ মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানিয়েছে, ঝিনাইদহ-৩ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ শহীদুল ইসলাম ২০০৫ সালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে পাঁচ কাঠার প্লট নেন। অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলার সুপারিশ করেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে কমিশন মামলার অনুমোদন দেয়।
অনুসন্ধান কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন শিগগিরই মামলা করবেন বলে সূত্র জানিয়েছে।