মিন্টুর বাসভবন লক্ষ্য করে গুলি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুর গুলশানের বাসভবন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেছে দুবৃর্ত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে জানান, দুবৃর্ত্তরা আবদুল আওয়াল মিন্টুর বাসভবন লক্ষ্য করে অন্তত ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
রাতে গুলশান থানায় দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল বাতেন দাবি করেন, কয়েকজন দুবৃর্ত্ত সেখানে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তবে গুলি করার বিষয়টি তিনি নিশ্চিত নন।