মিয়ানমারের আট নাগরিকসহ নয় ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে মিয়ানমারের আট নাগরিকসহ নয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন নারী ও কিশোর। গতকাল শনিবার ভোরে দালালসহ তাঁদের আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, মিয়ানমারের নাগরিকদের চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। দুদিন আগে তাঁরা মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপ দিয়ে টেকনাফ হয়ে কক্সবাজার আসেন। গতকাল ভোরে কক্সবাজার থেকে বাসে করে তাঁরা চট্টগ্রামে আসেন।
আটক ব্যক্তিরা হলেন মোসাম্মৎ আনোয়ারা, ছোহরা খাতুন, মো. হাশেম, মো. এরশাদ, মজিবুর রহমান, মো. আয়েছ, মো. তোফা, জাহাঙ্গীর ও হোসাইন মোহাম্মদ। এঁদের মধ্যে হোসাইন মোহাম্মদ বাংলাদেশের নাগরিক। তাঁকে দালাল হিসেবে সন্দেহ করছে পুলিশ।