মিয়ানমারের ট্রলারসহ ১৫ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগর থেকে গত বৃহস্পতিবার একটি ট্রলারসহ মিয়ানমারের ১৫ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সেন্ট মার্টিন থেকে ৫০ নটিকেল মাইল দূরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ ‘বিএনএস করতোয়া’ ট্রলারসহ ওই জেলেদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশি হেফাজতে থাকা আটক জেলেরা জানান, বঙ্গোপসাগরের ওই এলাকায় বেশি ইলিশ মাছ ধরা পড়ায় তারা মাছ শিকার করতে বাংলাদেশ জলসীমায় আসে।