প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্ট এলাকা থেকে গতকাল শনিবার সকালে ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, গতকাল সকাল ১০টার দিকে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৪৫টি ইয়াবা বড়িসহ আবদুল মোনাফকে (৪৭) আটক করা হয়। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু শহরে। তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, মিয়ানমারের ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে।