মিয়ানমারের ১১ নাগরিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সতিপাড়া ডলু সেতু এলাকা থেকে গতকাল সোমবার সকালে মিয়ানমারের ১১ জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমান হোসেন (৩৭), মো. রফিক (১৯), মো. শফিক (১৮), সুলতান আহমদ (২১), আবদুর রহিম (৫৫), গুরা মিয়া (২০), শফি আলম (১৮), সাহাব উদ্দিন (১৯), হামিদ হোসেন (১৮), জাহিদ আলম (২০) ও আমিনুল ইসলাম (২০)।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) থোয়াইন চ্য জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।