প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে গতকাল মঙ্গলবার মিয়ানমারের ২৮ নাগরিককে আটক করেছে বিজিবি। ৪২ বিজিবির
অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল বিকেলে হ্লীলা ইউনিয়নের রঙ্গিখালীসংলগ্ন এলাকা থেকে ২১ জনকে আটক করে বিজিবি। সন্ধ্যায় শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের যেকোনো সময় তাদের দেশে ফেরত পাঠানো হবে।