মিয়ানমারের ৩১ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় গতকাল সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৩১ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছেন। এপ্রিল মাসে এ পর্যন্ত বাংলাদেশ অনুপ্রবেশের সময় আটক করা হয় আরও ৪৬৬ জন মিয়ানমার নাগরিককে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার জানান, মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দিনরাত বিজিবির টহল জোরদার রাখা হয়েছে। আটক হওয়ার পর মিয়ানমারের নাগরিকদের সে দেশে ফেরত পাঠানো হচ্ছে।