মিয়ানমারের ৩২ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গতকাল শুক্রবার সকালে মিয়ানমারের ৩২ জন নাগরিককে আটক করেছেন। এর মধ্যে সাতজন নারী ও শিশু রয়েছে। কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর ইমরান উল্লাহ সরকার জানান, আটক ৩২ নাগরিককে বিকেলে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।