মিয়ানমারের ৪৩ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী, তুমব্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মিয়ানমারের আরও ৪৩ জন নাগরিককে আটক করেছেন। গত রোববার একই সীমান্ত থেকে ৪০ জনকে আটক করা হয়েছিল।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। চলতি মাসের প্রথম পাঁচ দিনে আরও ১৯৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।