মিরপুর ও মোহাম্মদপুরে অস্ত্র, বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র, ককটেল, পেট্রলবোমা ও গুলি উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পুলিশ মোহাম্মদপুরের বাঁশবাড়ি গ্লাস কারখানার মোড়ে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন ওরফে মানিক ওরফে তাতাল মানিককে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর বলেন, মানিক দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন।
একই দিন মিরপুর থানার পুলিশ রিমান্ডে থাকা শফিউদ্দিন ও আবদুর রহিমের তথ্যের ভিত্তিতে ৮৫/৪ পীরেরবাগের চারতলা একটি বাড়ির ছাদ থেকে ১৭টি পেট্রলবোমা, ছয়টি ককটেল, তিনটি বই ও ১২টি লিফলেট উদ্ধার করে।