মিরপুর থানার পরিদর্শক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থানার পরিদর্শক (অভিযান) মো. শাহজালালকে বুধবার প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

যোগাযোগ করা হলে বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ সদর দপ্তরের (প্রশাসন) উপকমিশনার মোহা. আশরাফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ বলেন, প্রত্যাহার নয়, প্রশাসনিক কারণে তাঁকে ডিএমপি সদর দপ্তরে বদলি করা হয়েছে। সেখান থেকে তাঁকে অন্য কোথাও পদায়ন করা হবে।