মিরপুর থানার পরিদর্শককে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থানার পরিদর্শক (অভিযান) শাহজালালকে গতকাল বুধবার প্রত্যাহার (ক্লোজড) করে নেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে রাতে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের (প্রশাসন) উপকমিশনার মোহা. আশরাফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে শাহজালালকে প্রত্যাহার করা হয়েছে।
তবে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ বলেন, প্রত্যাহার নয়, প্রশাসনিক কারণে তাঁকে ডিএমপি সদর দপ্তরে বদলি করা হয়েছে। সেখান থেকে তাঁকে অন্যত্র পদায়ন করা হবে। ডিএমপি সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আসামিপক্ষের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে পরিদর্শক শাহজালালের বিরুদ্ধে।