মিরপুর থেকে 'জঙ্গি' সন্দেহে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-১ থেকে ‘জঙ্গি’ সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম টিম। শুক্রবার রাতে মিরপুর মাজার গেটের সামনে থেকে মো. মনির আসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। মনিরের বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মনির ৭১ টিভির অপরাধ বিটের একজন নারী স্টাফ রিপোর্টারকে নিয়ে ফেসবুকে তাঁর নাম, মুঠোফোন নম্বর ও কর্মস্থলের উদ্ধৃতি ও ছবি দিয়ে আপত্তিকর লেখা পোস্ট করেছিলেন। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মনিরের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে ‘ওয়ার্ল্ড চেঞ্জ প্রোগ্রাম বাই ট্রুথ অ্যান্ড ডিভাইন ল’ (ডব্লিউপিসি)-এর প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে দাবি করে ইসলাম ধর্মের নামে ধর্মীয় উগ্রপন্থী মন্তব্য প্রচার করতেন।