মিরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন ধরনের অস্ত্র ও মোবাইল ফোন সেটসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় জানানো হয়, মিরপুরের মাজার রোড এলাকা থেকে এদের গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর একটি দল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ৪০টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। বিস্তারিত বেলা দেড়টায় র‍্যাব-৪ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে জানানো হবে।