মিরপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে জামায়াত হরতাল ডাকে। হরতাল কর্মসূচি চলাকালে আজ রোববার রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি: আশরাফুল আলম

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে সেখানে থাকা কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেছেন। এতে অন্তত ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছে মিরপুর পুলিশ। তবে বাবলা নামের একজনের আঘাত মারাত্মক। হামলায় আহত বাবলার মাথা ফেটে রক্ত পড়ছিল। 

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে কাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে হরতাল কর্মসূচি দিয়েছে। হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের মহানগরের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান করছেন।
মিরপুর ১ নম্বর গোল চত্বরে সকাল থেকেই ওই এলাকার নেতা-কর্মীরা হরতালবিরোধী কর্মসূচি পালন করছিলেন। সেখানে অবস্থান কর্মসূচিও ছিল তাঁদের। হরতালবিরোধী মিছিল শুরু হলে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে মোটরসাইকেলে আসা অপর একটি পক্ষ মিছিলে হামলা চালায়। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও এই ঘটনায় কয়েকজন আহত হন।
মিরপুর থানার পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টেলিফোনে প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো অবস্থান করছেন। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে জামায়াত হরতাল ডাকে। হরতাল কর্মসূচি চলাকালে আজ রোববার রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ছবি: আশরাফুল আলম