মিরপুরে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর-১৩ নম্বর থেকে গতকাল রোববার বিকেলে লামিয়া (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, মিরপুর-১৩ নম্বরের ডি ব্লকের ১ নম্বর সড়কের একটি বাসা থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাফরুল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
লামিয়ার মা মনোয়ারা বেগমের বরাত দিয়ে তোফায়েল বলেন, বেলা সাড়ে তিনটার দিকে মনোয়ারা বেগম বাসার বাইরে যান। চারটার দিকে তিনি ফিরে আসেন। এসে দেখতে পান বাসা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জানালার কাচ ভেঙে লামিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।