মিরপুরে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকায় মজিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে তাঁর সঙ্গে থাকা নগদ ৩০ লাখ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর থানা থেকে মাত্র কয়েক শ গজ দূরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মজিবুর মিরপুরে জমি কেনাবেচার ব্যবসা করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
মজিবুর রহমানের মামাতো ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মজিবুর একটি জমির বায়না করতে আজ বেলা সাড়ে তিনটার দিকে মিরপুরের গ্রামীণ ব্যাংকের পশ্চিম দিক থেকে ৩০ লাখ টাকা নিয়ে খিলক্ষেত এলাকায় যাচ্ছিলেন। ওই সময়ে মিরপুর গ্রামীণ ব্যাংকের পশ্চিম দিকে উল্টো দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর গতি রোধ করে। এ সময় তারা মজিবুরের ডান পাঁজরে ও পিঠে দুটি গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন প্রথম আলোর কাছে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের খবর নিশ্চিত করেছেন।