মিরপুরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের শামীম সরণি এলাকায় দিনার জাহান (২০) নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, অনামিকা কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন দিনার। গতকাল সকাল ১০টার দিকে তিনি বাইরে থেকে এসে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে তাঁর ছোট বোন দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন, দিনার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।