মিরপুরে দুই যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। আজ শনিবার রাত ১০টার দিকে মিরপুরের দক্ষিণ পীরেরবাগের বোম্বাই গলিতে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন: নূর মোহাম্মদ ওরফে বিজয় (২২) ও মো. আব্বাস (২৮)। তাঁরা ওই এলাকার একটি কেবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের (ডিশ) কর্মচারী। দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, রাত দশটার দিকে বোম্বাই গলিতে ডিশ লাইনে কাজ করছিলেন তাঁরা। এ সময় অজ্ঞাত কয়েকজন যুবক তাঁদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, নূর মোহাম্মদের পেটে এবং আব্বাসের বাম হাতে একটি করে গুলি লেগেছে।