মিরপুরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের পীরেরবাগের একটি বাসা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে তাঁর স্বামী হত্যা করে পালিয়েছেন বলে পুলিশের ধারণা।
বাসিন্দারা জানান, গতকাল সকাল থেকে পীরেরবাগের ৩৯৩ নম্বর বাড়ির আশপাশের বাসিন্দারা উৎকট গন্ধ পাচ্ছিলেন। তাঁরা গন্ধের উৎস খুঁজতে বিভিন্ন ফ্ল্যাটে খোঁজ নিচ্ছিলেন। পরে তাঁরা নিশ্চিত হন বাড়ির চতুর্থ তলায় তালা মারা একটি ফ্ল্যাট থেকে গন্ধ আসছে। ওই ফ্ল্যাটে এক বছর ধরে মো. সোহাগ ও বৃষ্টি দম্পতি বসবাস করছিলেন। বাড়ির মালিকের খবর পেয়ে গতকাল বিকেলে মিরপুর থানা-পুলিশের সদস্যরা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে পড়ে আছে এক নারীর অর্ধগলিত লাশ।