মিরপুরে নিরাপত্তারক্ষী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনে আহমেদ ফুড প্রোডাক্টসের এক নিরাপত্তারক্ষীকে গতকাল দিবাগত রাতে খুন করা হয়েছে। তাঁর নাম মো. শাহজাহান (৬২)।
প্রথম আলোকে দেওয়া শাহজাহানের সহকর্মী আবদুর রবের তথ্যমতে, গতকাল দিবাগত রাত দুইটা থেকে চারটার মধ্যে কোনো একসময় মিরপুর ৭ নম্বর সেকশনের পূরবী সিনেমা হলের পেছনে আহমেদ ফুড প্রোডাক্টসের এই কারখানায় হামলার ঘটনা ঘটে। ডাকাতির উদ্দেশে এসে কয়েকজন দুর্বৃত্ত শাহজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে বলে ধারণা করা হচ্ছে। তাঁকে সকালে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে শাহজাহান মারা যান।
দুবৃ‌র্ত্তরা কারখানার কোনো মালামাল নিয়ে গেছে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি।
পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।