মিরপুরে নির্মাণাধীন ভবনে তরুণীকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবীতে একটি নির্মাণাধীন ভবনে এক তরুণীকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সি ব্লকের ১৩ নম্বর সড়কে সেলিব্রেট নামের একটি রেস্তোরাঁর উল্টোদিকে নির্মাণাধীন একটি ভবনে ওই তরুণীকে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’