মিরপুরে পুলিশের সোর্সের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে মো. জসীম উদ্দিন (৩৫) নামের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের একজন সোর্সের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শাহ আলী থানার গোদারাঘাট বালুরমাঠ এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের তথ্যমতে, জসীম উদ্দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার মো. হানিফ মিয়ার ছেলে। তিনি মিরপুরের গোদারাঘাট বালুরমাঠ এলাকায় থাকতেন। পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন তিনি। আজ সকালে সাড়ে আটটার দিকে গোদারাঘাট এলাকায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জসীম উদ্দিনের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হবে।