মিরপুরে বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আটটার দিকে দুর্বৃত্তরা প্রজাপতি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।