মিরপুরে বৃদ্ধা খুনের ঘটনায় ছেলেসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে নিজ বাড়িতে বৃদ্ধা শরিফুননেছা খুনের ঘটনায় তাঁর ছোট ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা না দেওয়ায় বৃদ্ধার ছেলেসহ তিনজন তাঁকে খুন করেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন ছেলে রফিকুল ইসলাম (৪৫), তাঁর বন্ধু শওকত আলী (৪৬) ও আত্মীয় জাহিদ আসলাম (৪৫)।
গত ১৬ নভেম্বর রাতে মিরপুর ১০ নম্বর সেকশনের ছয়তলা একটি বাড়ির তৃতীয় তলায় শরিফুননেছার (৭৮) গলা কাটা লাশ পাওয়া যায়। শরিফুননেছা বাড়ির মালিক। ছোট ছেলে রফিকুল ও তাঁর স্ত্রীর সঙ্গে তিনি তৃতীয় তলায় থাকতেন।
১৭ নভেম্বর রফিকুল পল্লবী থানায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, মামলার বাদী রফিকুল নিজেই খুনি। গত ২৫ নভেম্বর এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে আরেকটি মামলা করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ফারুকুজ্জামান মল্লিক প্রথম আলোকে বলেন, প্রথম থেকেই রফিকুলের আচরণ সন্দেহজনক ছিল। প্রকৃত ঘটনা জানতে ২৩ নভেম্বর রফিকুলের স্ত্রীর বড় ভাই জাহিদ আসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহিদুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে জহিদুলের দেওয়া তথ্য অনুযায়ী ২৫ নভেম্বর রফিকুল ও শওকতকে গ্রেপ্তার করা হয়। তাঁরা এখন কারাগারে।
এসআই বলেন, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে রফিকুল স্ত্রী-সন্তানের চিকিৎসার জন্য তাঁর মার কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু শরিফুননেছা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে ১৬ নভেম্বর রফিকুল তাঁর মাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রফিকুল ও তাঁর বন্ধু শওকত আগে থেকেই তৃতীয় তলায় শরিফুননেছার কক্ষে অবস্থান নেন। রাত ১১টার দিকে সেখানে আসেন জাহিদ। এ সময় আবার মায়ের কাছে টাকা চান রফিক। কিন্তু আগের মতো মা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর রফিক ধাক্কা দিয়ে শরিফুননেছাকে ফেলে দেন। শৌচাগারের দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যান শরিফুননেছা। তখন জাহিদ শরিফুননেছার পা জাপটে ধরেন এবং শওকত চাকু দিয়ে গলা কাটেন।
শওকতের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। রফিকুল, শওকত ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।