মিরপুরে ব্যবসায়ীর গুদাম থেকে দুই লাখ টাকা ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর এলাকায় আবদুল করিম (৫৩) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের ডি-ব্লকের ৯ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। আবদুল করিম মিরপুর এলাকায় ভোজ্যতেলের ডিলার।
শাহ আলী থানার ওসি শাহীন মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে আবদুল করিম মিরপুরে ভোজ্যতেল সরবরাহের ব্যবসা করেন। মিরপুর-১ নম্বর সেকশনের ডি-ব্লকের এক বাসার নিচতলায় তাঁর ভাড়া করা গুদাম রয়েছে। কয়েক দিন ধরে বেশ কজন যুবক তাঁর কাছে টাকা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। গতকাল বিকেলে আবদুল করিমের গুদামে তিন-চারজন যুবক আসে। তারা টাকার জন্য হুমকি দেয়। একপর্যায়ে ওই যুবকেরা আবদুল করিমের কাছ থেকে জোর করে দুই লাখ টাকা ও তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।