মিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার মিরপুর এলাকায় দেলোয়ার হোসেন (২৭) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই এলাকার একটি বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে মিরপুর ১০ নম্বর সেকশনের এ-ব্লকের ৪ নম্বর ওয়াপদা কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়।
দেলোয়ার মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি মিরপুর এলাকায় শাড়ির নকশার কাজ করতেন। বাসায় স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। দুই দিন আগে ঝগড়া করে দেলোয়ারের স্ত্রী বাবার বাড়ি চলে যান। সম্ভবত ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন।