মিরপুরে শিশু ধর্ষণের চেষ্টা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের একটি বস্তিতে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার রাত সোয়া নয়টার দিকে শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠা ব্যক্তি একই বস্তির বাসিন্দা নাজিমুদ্দিন পলাতক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে নাজিমুদ্দিন ফুসলিয়ে শিশুটিকে তাঁর ঘরে নিয়ে যান। এরপর তিনি ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগে নাজিমুদ্দিন পালিয়ে যান। নাজিমুদ্দিনের বয়স আনুমানিক ৫৫ বলে বস্তির বাসিন্দারা জানিয়েছে। তাঁকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।